সিলেটে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করলো পুলিশ ও সেনাবাহিনী
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:২১ AM

সিলেটে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করলো পুলিশ ও সেনাবাহিনী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ০৭:০১:২১ AM

সিলেটে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করলো পুলিশ ও সেনাবাহিনী

আইনশৃঙ্খলা পরিস্থিতি সুস্থ রাখতে সিলেটে শুরু হয়েছে যৌথ বাহিনীর টহল। প্রধান উপদেষ্টা শফিকুল আলম এর পূর্ব ঘোষণার পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যা থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে সিলেট মহানগরের লাক্কাতুরা থেকে ক্যাডেট কলেজের মধ্যবর্তী স্থানে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক সকল যানবাহনে তল্লাশি করা হয়।

এছাড়াও, প্রধান সড়ক ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে

মহানগর