সিলেট কোতয়ালী থানাধীন আম্বরখানাস্থ পূর্ব দরগাগেইট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮৮ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার নবিগঞ্জ থানার রাজনগর হাট গ্রামের মঞ্জব আলীর ছেলে অলিউর রহমান পারভেজ (৩১), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার দোহালিয়া গ্রামের আব্দুল মোনাফের ছেলে মোঃ টিপু আহমদ (৪২) এবং সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার বিলাজুর গ্রামের ধরনী বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (২০)।
সোমবার দিবাগত রাত ১টা ২০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৯ (সিলেট সিপিএসসি) এর একটি আভিযানিক দল।
এসময় তাদের সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত মালামাল এসএমপি সিলেট এর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ সিলেটের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
এসএমপি কোতয়ালী থানা মাদকবিরোধী অভিযান গ্রেফতার র্যাব।
আজকের সিলেট/ডি/এপি









