শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

১৮ লাখ টাকার ভারতীয় চিনিসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ১১:০৫:০১ পূর্বাহ্ন

১৮ লাখ টাকার ভারতীয় চিনিসহ আটক ৩


সিলেটে শুল্ক ফাঁকি দিয়ে দেশের অভ্যন্তরে আনা ৩০৮ বস্তায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় চিনির চালানসহ তিন যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আটকরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার নান্দিশ্রী বাজার এলাকার ফখরুল উদ্দিনের ছেলে মো. শাহিন উদ্দিন (২৪), বিয়ানীবাজারের দুবাগ গ্রামের মৃত নুর আলী ইসলামের মো. রবিউল (২৫) এবং হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো. জুনায়েদ মিয়া (২৬)।

শনিবার সিলেট-তামাবিল সড়কের দাসপাড়ায় একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২২-৮৭৭৯) চিনির চালানটি জব্দ করা হয়।

আটকরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, শুল্ক ফাঁকি দিয়ে আসা চোরাই চিনির চালানের অজ্ঞাত মালিক  জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এসএমপির মূখপাত্র ও এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট-তামাবিল সড়কের দাসপাড়ায়  চেকপোস্ট বসিয়ে তল্লাসিকালে ট্রাকভর্তি চিনির চালানটি আটক করে পুলিশ। জব্দকৃত ৩০৮ বস্তা ভারতীয় চিনির মূল্য আনুমানিক ১৮ লাখ ১১ হাজার ৪০ টাকা ধরা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর