কানাইঘাটে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:২৩ PM

কানাইঘাটে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০২/২০২৪ ১১:১৭:১৩ AM

কানাইঘাটে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা


কানাইঘাটে মোটরসাইকেলের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে আলমগীর হুসেন (৩২) নামের অটোরিকশা  চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আলমগীর উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের মৃত আলী আহমদের পুত্র।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাছবাড়ী বাজারের সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেনের অটোরিকশার সাথে আকুনি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে সাদিক আহমদের মোটর সাইকেলে ধাক্কা লাগে। এ নিয়ে মোটর সাইকেল আরোহী সাদিক আহমদ ও তার সাথে থাকা আরো এক যুবক উত্তেজিত হয়ে তাদের সাথে থাকা ধারালো চাকু দিয়ে অটোরিক্সা চালক আলমগীরকে এলোপাতাড়ি ভাবে কুপাতে থাকে। এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেন এর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার সময় আশপাশ থেকে লোকজন এগিয়ে আসতে দেখে ঘাতকরা মোটরসাইকেল রেখেই পালিয়ে গেলে উত্তেজিত জনতা তাদের মোটরসাইকেলটি পুড়িয়ে দেন। 

এঘটনার বিক্ষোভ জনতা ঘাতককে গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ করে রাখে। পরে ঘাতককে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

ঘটনার খবর পেয়ে কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার অলক কান্তি শর্মা সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার অলক কান্তি শর্মা বলেন, বিক্ষোব্দ জনতা অবরোধ তুলে নিয়েছেন। আসামীদের ধরতে সাড়াশি অভিযান চলছে।


আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর