হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় আতাউর রহমান (৫৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আতাউর রহমান উপজেলার মধ্য বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়ারি গ্রামে পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করে জানান, আগেরদিন বুধবার ইজিবাইক নিয়ে বের হওয়ার পর আতাউর রহমান রাতে বাড়ি ফেরেননি। আজ সকালে গ্রামের পুকুরপাড়ে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইয়ের পর চালককে হত্যা করা হয়েছে। এ নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।
আজকের সিলেট/বিএন/ডি/এসটি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 








