দক্ষিণ সুরমায় সিএনজি চালক ও যাত্রী বেশে ছিনতাই : গ্রেফতার ২
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৭ AM

দক্ষিণ সুরমায় সিএনজি চালক ও যাত্রী বেশে ছিনতাই : গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০২/২০২৪ ০৫:০০:০৪ AM

দক্ষিণ সুরমায় সিএনজি চালক ও যাত্রী বেশে ছিনতাই : গ্রেফতার ২


সিলেটের দক্ষিণ সুরমায় সিএনজিচালক ও যাত্রী বেশে একজনের মোবাইল ফোন ও নগদ ঠাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় পুলিশ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্র জানায়, সিলেট নগরের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বর থেকে মোগলাবাজার যাওয়ার উদ্দেশ্যে রাত তিনটার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেন সেহান আহমদ (১৯) নামের এক তরুণ। এ সময় সিএনজিতে আগে থেকেই ড্রাইভার ও যাত্রীবেশী ৩ জন ছিলো।

 সিএনজি অটোরিক্সাটি মোগলাবাজার থানাধীন পারাইচক এলাকার পৌঁছামাত্রই ধারালো অস্ত্রের মুখে সেহানের ফোন ও নগদ বিশ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে চালক ও যাত্রীবেশি দুই ছিনতাইকারী। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন যাত্রী সেহান। আহত সোহান

বুধবার রাত সাড়ে তিনটার দিকে সেহান আহমদ এসএওমপির মোগলাবাজার থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে মোগলাবাজার থানাধীন কুচাই এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। তারা হচ্ছে- ছিনতাইকারী আবজল আলী রাজু (৩১) ও তারেকুর রহমান তানভির (২২) ।এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।

এ ঘটনায় সেহান আহমদ বাদী হয়ে  মামলা দায়ের করেন। মামলায় ছিনতাইকারী আবজল আলী রাজু ও তারেকুর রহমান তানভিরকে গ্রেফতার দেখিয়ে  বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের মোগলাবাজার থানার জি.আর.ও (সাধারণ নিবন্ধন কর্মকর্তা) মামলা ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের সিলেট /স্টাফ/বার্তা/ কে.আর

সিলেটজুড়ে


মহানগর