তাহিরপুরে ২৮ বোতল বিদেশি মদসহ দুই যুবক আটক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ PM

তাহিরপুরে ২৮ বোতল বিদেশি মদসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৯/২০২৬ ০৬:৩৬:১৪ PM

তাহিরপুরে ২৮ বোতল বিদেশি মদসহ দুই যুবক আটক


সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে ২৮ বোতল বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল। মঙ্লবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃত হলেন, উপজেলার লাউড়ে এলাকার আলেক মিয়া পুত্র মোঃ তানভীর আহমদ (৩০) ঐ এলাকার মৃত নূর জামাল এর পুত্র মোঃ রাকিব হোসেন (১৯)।

এসআরবি জানায়, মঙ্লবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তাহিরপুর থানাধীন লাউড়ের গড় বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম সাকিনস্থ একটি বসতবাড়ির পেছনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১২টার দিকে এসআরবির আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে নিজেদের হেফাজতে বিদেশি মদ থাকার কথা জানান তারা।

এরপর আটক ব্যক্তিদের সঙ্গে থাকা সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তানভীর আহমদ ও রাকিব হোসেনকে আটক করা হয়। 

জিজ্ঞাসাবাদে আটককৃত দুজন জানান, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এসআরবি জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের ও জব্দ করা আলামত সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর