বাহুবলের পুটিজুরি বন থেকে ৭.৭৩ ঘনফুট আকাশমণি কাঠ জব্দ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ PM

বাহুবলের পুটিজুরি বন থেকে ৭.৭৩ ঘনফুট আকাশমণি কাঠ জব্দ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৬ ০৩:৫০:৪৭ PM

বাহুবলের পুটিজুরি বন থেকে ৭.৭৩ ঘনফুট আকাশমণি কাঠ জব্দ


হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি বন বিট থেকে ৬ টুকরো আকাশমণি কাঠ জব্দ করেছে বন বিভাগ। বুধবার ভোরে শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জের আওতাধীন ওই বন এলাকায় অভিযান চালিয়ে কাঠগুলো উদ্ধার করা হয়। একই অভিযানে কাঠ পাচারে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও আটক করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে পুটিজুরি বন বিট এলাকায় অভিযান পরিচালনা করেন বন বিভাগের সদস্যরা। এ সময় বনদস্যুরা হামলার চেষ্টা করলে বন প্রহরীরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে বনদস্যুরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ৬ টুকরো আকাশমণি কাঠ উদ্ধার করা হয়। এসব কাঠের পরিমাণ ৭ দশমিক ৭৩ ঘনফুট। পাশাপাশি কাঠ পাচারের কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়, যার নম্বর হবিগঞ্জ-থ-১১-৩৬১৪।

শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ ও চেক স্টেশন কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ চৌধুরী জানান, জব্দ করা কাঠ এবং সিএনজিচালিত অটোরিকশা সংশ্লিষ্ট রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।

তিনি জানান, জব্দ করা মালামালের বিষয়ে বন আদালতে মামলা প্রক্রিয়া চলছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর