শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, নিয়ে তোলপাড়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৫ ০৩:৫৭:৫১ পূর্বাহ্ন

ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, নিয়ে তোলপাড়


নগরীর সুবহানীঘাটে অবস্থিত জামায়াত নেতার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ইবনে সিনা হাসপাতালের বিল বোর্ডে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ লেখা উঠা নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছে।

বুধবার মধ্য রাত ২টার দিকে হাসপাতালের ‍দ্বিতীয় ভবনের রাস্তার উপর ঝুলন্ত পথের এলইডি সাইন বোর্ডে এই লেখা ভেসে ওঠে। হাসপাতালটির চেয়ারম্যান সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। 

ইংরেজিতে লেখা ইবনেসিনা হসপিটাল লিমিডেটের ইলেক্ট্রিক সাইন বোর্ডের সঙ্গে বাংলায় ”জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” লেখা ওঠে। লেখাটি দেখে তাৎক্ষনিক কৌতুহলী জনতা ভিড় করেন।

তবে এ বিষয়ে ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।

ইবনে সিনা হাসপাতাল সিলেটের এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হককে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর