সিলেট পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২২ PM

সিলেট পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৫ ০৩:২৬:০৭ AM

সিলেট পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ছবি: সোহেল মিয়া


ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাশ করা প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তির হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবিতে, ২০২১ সালের বিতর্কিত নিয়োগ প্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদেরকে কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তরসহ ৬ দফা দাবিতে বৃহস্পতিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে মহানগরের বন্দর বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেনন শিক্ষার্থীরা। সেখানে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদের আশ্বাসে আজকের কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তারা ৪ বছর ডিপ্লোমা করার পর চাকরিতে দশম গ্রেড পান। কিন্তু ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে এসে তারা দশম গ্রেডে চাকরি পাবে, এটা যৌক্তিক না। আমাদের ৬ দফা দাবি আদায়ে আমরা মাঠে নেমেছি। আমরা দাবি আদায়ের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এ সময়ে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাবো আমরা।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদ বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপি আমরা গ্রহণ করেছি। এটি যেতেতু জেলা থেকে সমাধান দেওয়া সম্ভব নয়। আমরা তাদের স্মারকলিপি আজই সংশ্লিষ্ট অধিদপ্তরের পাঠাবো।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর