সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৯ PM

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ০৩:১১:৩৪ AM

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা


মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।  

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দেওয়া তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এর আগে (মঙ্গলবার) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ বছরের স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর  ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। এই দিবসের আগে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। 

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর