সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২১ PM

সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৬ ০৪:২৭:৪৩ PM

সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ


সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্যসহ প্রায় ১৮ লাখ ২২ হাজার টাকা মূল্যের মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। অভিযানে ভারত থেকে আনা বিভিন্ন ভোগ্যপণ্যের পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারের সময় কিছু পণ্যও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বিছনাকান্দি, পান্থুমাই, তামাবিল, উৎমা, প্রতাপপুর, বাংলাবাজার ও সংগ্রাম বিওপির সদস্যরা পৃথকভাবে চোরাচালানবিরোধী এ অভিযানে অংশ নেন।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় কম্বল, জিরা, ফল, কসমেটিকস, চকলেট, বিস্কুট, সুপারি, সনপাপড়ি, কিসমিস ও জুসসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় লেডিস সোয়েটার ও মৃগেল মাছও আটক করা হয়।

বিজিবি সূত্রে আরও জানা গেছে, জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজারমূল্য ১৮ লাখ ২১ হাজার ৯৮৫ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর