সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকাল থেকে বীর শহিদদের শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে মানুষের ঢল নামে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধার ফুলে ঢেকে যায় শহিদ মিনারের বেদী।
বুধবার সকালে দিনের শুরুতেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন শহিদ মিনার বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট, সিলেট সিটি করপোরেশন, সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিলেট জেলা প্রশাসক, সিলেট জেলা ও মহানগর বিএনপি, সিলেট অনলাইন প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে শহিদ মিনার ও আশপাশের এলাকায় সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৫ মার্চ রাত থেকে শহীদ মিনার, চৌহাট্টা ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। পাশাপাশি র্যাব ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








