৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৪৩ AM

৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৩/২০২৫ ০৩:১২:৫০ AM

৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে


রক্ষণাবেক্ষণের জন্য সিলেটে ৬০ ঘন্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড।

মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. আবু বকর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়- ঈদুল ফিতরের ছুটিকালীন সময়ে শেভরন বাংলাদেশ লিমিটেড পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ড এর রক্ষণাবেক্ষণের জন্য ১ এপ্রিল রাত ১২টা থেকে ৩ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত মোট ৬০ ঘন্টা বিবিয়ানা গ্যাস প্ল্যান্টের উৎপাদন বন্ধ থাকবে।

এর প্রেক্ষিতে উল্লেখিত সময়কালে বিবিয়ানাস্থ সামিট বিবিয়ানা (৩৪১ মে.ও.) বিবিয়ানা-সাউথ (৪০০ মে.ও.) এবং বিবিয়ানা-৩ (৮০০ মে.ও.) বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ থাকবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর