আওয়ামী লীগের চার নেতার বাসায় হামলা, আটক ৪
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৪৫ AM

আওয়ামী লীগের চার নেতার বাসায় হামলা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৪/২০২৫ ১২:১৫:২৭ PM

আওয়ামী লীগের চার নেতার বাসায় হামলা, আটক ৪


আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক এমপি অ্যাডভোকেট রঞ্জিত সরকার, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক সিসিক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় হামলা ও ভাঙচুর করেছে বিক্ষোব্ধ জনতা। 

বুধবার সন্ধ্যারাতে এই হামলার ঘটনা ঘটে। এর আগে বুধবার ভেরে নগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল বের করে। এঘটনার জের ধরেই এই হামলা চালানো হয়েছে বলে জানা যায়।

জানা যায়, নগরীর হাউজিং এস্টেট এলাকাস্থ শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় সন্ধ্যার পর বেশ কয়েকজন মিছিল সহকারে এসে ঢুকে পড়ে। এসময় তারা বাসার সিসি ক্যামেরা, ল্যাপটপ ভাংচুর করে।

এদিকে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায়ও হামলার ঘটনা ঘটে। একইভাবে হামলাকারীরা সাবেক এমপি রঞ্জিত সরকার ও সাবেক কাউন্সিলর আফতাব হোসেনের বাসায়ও হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে।

এদিকে সিলেট নগরীতে মিছিল বের করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪জনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন জনতা। 

 এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে মিছিলকারীদের ৪জনকে গ্রেফতার করেছি। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আওয়ামীলীগের নেতাদের বাসায় হামলার ঘটনায় কেউ আহত হয়নি। 

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা চালিয়ে ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। শুনেছি বিক্ষুব্ধ ছাত্র জনতা এই হামলা চালিয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর