ছবি: সোহেল মিয়া
সিলেট মহানগরের মিরবক্সটুলা ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে কেএফসি রেস্টুরেন্ট ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় রেস্টুরেন্টের ভিতরে থাকা ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। এঘটনার পর রেস্টুরেন্টেটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সোমবার বিকাল ৩টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোন প্রতিষ্ঠানের ঠাঁই হবে না এই দেশে। এই কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় বিক্রি করা হচ্ছে। এটি মেনে নেওয়া যায় না। ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি জনতা প্রস্তুত রয়েছে। চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এর আগে মহানগরের বিভিন্ন জায়গা থেকে দলে দলে মিরবক্সটুলা অবস্থিত কেএফসি রেস্টুরেন্টের সামনে এসে জরো হতে থাকেন।
কোতোয়ালি মডেল থানা ওসি মো. জিয়াউল হক, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
আজকে সিলেট/ডি/এপি
নিজস্ব প্রতিবেদক 








