ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড'র পক্ষ থেকে ফয়ছল আহমদ জসীকে সংবর্ধনা প্রদান
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫৪ PM

ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড'র পক্ষ থেকে ফয়ছল আহমদ জসীকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০২/২০২৪ ০৩:৪৫:৪৮ AM

ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড'র পক্ষ থেকে ফয়ছল আহমদ জসীকে সংবর্ধনা প্রদান


প্রবাসী কমিউনিটি নেতা, সমাজসেবক ও সাবেক ফুটবলার  ফয়ছল আহমদ জসীকে স্বদেশে আগমন উপলক্ষে ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড'র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টা মহানগরীর দক্ষিণ সুরমাস্থ জৈনপুর শিববাড়িবাজার এলাকায় চলন্তিকা ক্রীড়া চক্রের কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

সমিতির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোঃ শাহীন রানার সভাপতিত্বে ও সম্পাদক মোঃ মইন উদ্দীনের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সনজিত কুমার কর।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর প্রতিষ্ঠাতা সভাপতি মো: ফারহাদ আলম,অলক চন্দ,সেলিম আহমদ,সোহেল রানা,পুলক চন্দ,আবু সুফিয়ান,রূপক চন্দ,মোঃ খোকন সিদ্দিকী,রাজু আহমদ,মুন্না আহমদ মাসুম,মানিক মিয়া,জুনেদ আহমেদ জুনু,মো: জুবের আহমদ,আব্দুস সালাম,নয়ন আহমেদ সহ চলন্তিকা ক্রীড়া চক্রের সদস্যবৃন্দ । 

বক্তব্যে তারা ফয়ছল আহমেদ জসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসান শহীদ হাসনু।

আজকের সিলেট/১০ ফেব্রুয়ারী/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর