সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর উদ্যোগে চট্টগ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসি, বিশিষ্ট তবলাবাদক, বাদ্যযন্ত্রসংগীতে পাঁচ পাঁচ বার গিনেজ ওয়ার্ল্ডের রেকর্ড অর্জনকারী ব্যারিস্টার পন্ডিত সুদর্শন দাশকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পরে নগরীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এই সংবর্ধনা প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও মহাসচিব উৎফল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী, মদন মোহন বিশ্ববিদ্যালয় ও সিলেট ল’কলেজ এর সাবেক ভিপি মুহাম্মদ মনির হোসাইন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য ডেগেনহাম এর সাবেক মেয়র কাউন্সিলর ফারুক চৌধুরী, বানিয়ান ব্রিটিশ স্কুলের প্রধান শিক্ষিক জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী লন্ডন প্রবাসী, বানিয়ান ব্রিটিশ স্কুলের পরিচালক এম.এ.এস রুহুল, সাবেক সেনা কর্মকর্তা ও সমাজ সেবক মো. নূরুল হক, জয়ীতা পুরস্কার প্রাপ্ত নারী সফল উদ্যোক্তা নুরুন নাহার বেবী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার পন্ডিত সুদর্শন দাশ, লন্ডন প্রবাসী শিক্ষাবিদ কৃষ্ণা সিনহা দাশ, পন্ডিত সুদর্শন দাশ এর সহধর্মিণী সাবরিনা সাবা। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য শেলু বড়ুয়া, আব্দুল মালেক প্রমুখ।
আজকের সিলেট /১০ ফেব্রুয়ারী/ কে.আর
নিউজ ডেস্ক 








