ছবি: সোহেল মিয়া
নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ছয় দফা দাবিতে বিক্ষোভ করছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। রোববার বেলা ১২ টা থেকে সমাবেশ শুরু হয়।
‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে এই কর্মসূচি পালন করছে তারা।
সরজমিনে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গণে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর মধ্যে - রক্তে আগুন লেগেছে, আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার। কুমিল্লায় হামলা কেন, জবাব চাই জবাব চাই। কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই।
নাটকীয় মিটিং এর কারণ কি, কারণ কি। এসি রুমের বৈঠক আর নয় আর নয়। পলিটেকনিক এক হও, এক হও। দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।
এর আগে, গত শনিবার পৌনে ১২ টার দিকে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন করে পলিটেকনিক শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
আজকে সিলেট/ডি/এপি
নিউজ ডেস্ক 








