নগরীর উপশহরে একটি বাস একসাথে ৬ টি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এতে এসব অটোরিকশায় থাকা মহিলা সহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। এঘটনায় গুরুত্র আহত ১ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। বাকিরা অন্যান্য বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রোববার দুপুর বারোটার দিকে উপশহর পয়েন্টে এদুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, রোববার দুপুর বারোটার দিকে মেন্দিবাগ পয়েন্টে একটি বাস (ঢাকা মেট্রো ১১-১৫৮০) বেপরোয়া গতিতে এসে পাঁচ থেকে ছয়টি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে করে সিএনজি চালিত অটোরিকশাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গাড়িতে থাকা মহিলা সহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর পরই বাসের চালক পালিয়ে গেছে।
সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই কাজী রিপন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসের চালক মনে হয় ভুল করে ব্রেকে চাপ দিতে গিয়ে এস্লেটারে চাপ দিয়ে দেয়। এতে করে বাসটি কন্ট্রোল করা সম্ভব হয় নি। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেলেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা নগরীর প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আজকের সিলেট/ডি/এসটি
নিউজ ডেস্ক 








