দুই যুবলীগ নেতা গ্রেপ্তার
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৪ PM

দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৫/২০২৫ ০৪:২৩:৩৪ AM

দুই যুবলীগ নেতা গ্রেপ্তার


ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংগসংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওসমান আলী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার উমর আলীর ছেলে ও শফিকুর রহমান সিলেট সদর উপজেলার ফতেহপুর গ্রামের তাহের আলীর ছেলে।

শনিবার ভোরে দক্ষিণ সুরমার বরেইকান্দি এলাকা থেকে ওসমান আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া জালালাবাদ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হন শফিকুর রহমান।  

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মো.ওসমান আলীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলার (নং-০৭(১০)২৪) আসামি। এ ছাড়া গ্রেপ্তারকৃত শফিকুর রহমান সিলেট মহানগরীর আট নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তার নামেও মামলা রয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর