গোলাপগঞ্জে ব্যবসায়ী শাহিন হত্যায় একজনের মৃ ত্য দ ণ্ড
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩১ AM

গোলাপগঞ্জে ব্যবসায়ী শাহিন হত্যায় একজনের মৃ ত্য দ ণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৫/২০২৫ ০৫:৪৪:৪৬ AM

গোলাপগঞ্জে ব্যবসায়ী শাহিন হত্যায় একজনের মৃ ত্য দ ণ্ড


গোলাপগঞ্জে ব্যবসায়ী শাহিন হত্যা মামলার রায় হয়েছে। এতে একজনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মৃত্যুদন্ডপ্রাপ্ত ওয়াহিদুর রহমান সানি গোলাপগঞ্জের হাজিপুর (শুকনা) গ্রামের মাহবুবুর রহমান ফয়সালের পুত্র। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে আরো ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। নিহত এহতেশামুল হক শাহিন গোলাপগঞ্জের হাজিপুর লরিফর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সহ-সভাপতি ছিলেন।

বুধবার সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান এই রায় ঘোষণা করেন। রায়ে এই মামলা জামিনে থাকা গোলাপগঞ্জের হাজিপুর (শুকনা) গ্রামের মৃত তৈবুর রহমানের ছেলে মাজেদুর রহমানকে খালাস প্রদান করা হয়েছে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার কায়স্তগ্রাম (কুসুমবাগ) গ্রামের জামাল হোসেনের ছেলে সারওয়ার হোসেন, মানিক মিয়ার ছেলে শাকিল আহমেদ, নুর ইসলামের ছেলে ফাহিম ইসলাম এবং বিশ্বনাথ থানার বাহাড়া (দুবাগ) গ্রামের আহমদ আলীর ছেলে রায়হান আহমেদ। তাদেরকে ২০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামীদের মধ্যে রায়হান পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, শাহিন ২০২১ সালের ২১ মার্চ রাত দেড়টার দিকে ঢাকা থেকে জরুরী কাজ শেষ করে সিলেট থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। গ্রামে আসামাত্র কয়েজন সন্ত্রাসী রাস্তায় কলাগাছ ফেলে অটোরিকশার গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চালক ও পরিবারের সহযোগিতায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২৩ মার্চ নিহতের ছোট ভাই ইফতেখারুল হক সবুজ বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় ২ মে র‌্যাব-৯ সদস্যরা ৪ জনকে গ্রেফতার করে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর