মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সিলেট বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি। বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্যসেবার অবকাঠামো নির্মাণ এবং সড়ক উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখছে সংগঠনটি।
সমিতির সভাপতি খন্দকার সিপার আহমদ বলেছেন, মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখাই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও সবার পরামর্শ, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় আরও ব্যাপক পরিসরে সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বালাগঞ্জ ও ওসমানীনগরের মানুষের কল্যাণে সমিতি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
সিলেট বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন খন্দকার সিপার আহমদ। গত শনিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল ও সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক অধ্যক্ষ নাজমুল আনসারী যৌথভাবে সভা পরিচালনা করেন। এতে সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ড. এনামুল হক সরদার এবং কোষাধ্যক্ষের প্রতিবেদন তুলে ধরেন মো. আলা হোসেন।
সভায় শোক প্রস্তাব পাঠ ও মোনাজাত পরিচালনা করেন সমিতির সিনিয়র সহসভাপতি এ.এস.এম. আনোয়ারুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির প্রচার সম্পাদক সাংবাদিক এম.এ. মতিন।
সভায় বক্তব্য দেন সমিতির সহসভাপতি অধ্যাপক মো. ছুরাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, সমাজকল্যাণ ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য ময়নুল হক চৌধুরী ও মো. আখতারুজ্জামান চৌধুরী জগলু। এ ছাড়া বক্তব্য দেন সদস্য অ্যাডভোকেট মনির হেলাল, অ্যাডভোকেট ইমরান আহমদ, অ্যাডভোকেট বদরুল আলম শিপন, মো. আতাউর রহমান, অ্যাডভোকেট রহমত আলী, অধ্যাপক বদরুজ্জামান, সাংবাদিক আহবাব মোস্তফা খান ও দপ্তর সম্পাদক ওলিউর রহমান সুফীসহ অন্যরা।
সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন অ্যাডভোকেট নূর উদ্দিন আহমদ, ময়নুল হক চৌধুরী, মো. আবদাল মিয়া, হাফিজ আব্দুল হাই হারুন, আব্দুল জলিল জিলু, মো. চেরাগ আলী, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, লিয়াকত শাহ ফরিদী এবং মোহাম্মদ আখতারুজ্জামান চৌধুরী জগলু।
আজকের সিলেট/ জেকেএস









