আাগামী রোববার অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আর মাত্র একদিনের অপেক্ষা। ইতিমধ্যে ভোটের মাঠে চুড়ান্ত প্রচারণা শেষ হয়েছে। প্রার্থীরা ভোটারদের দিয়েছেন নানান প্রতিশ্রুতি।
শুক্রবার সকাল ৮টায় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা হলেও মুলত বৃহস্পতিবার রাতের প্রচারণার আনুষ্ঠানিকতা শেষ করেছেন প্রার্থীরা।
প্রচারের শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া ছিলেন সিলেটের ৬টি আসনের প্রার্থী ও তাদের সমর্থকরা। নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা গতকালই শেষ জনসভা করেছেন। এখন থেকে সিলেটের পাড়া মহল্লা থেকে শুরু করে গ্রামানাঞ্চলে প্রত্যান্ত এলাকায় চায়ের দোকানে বইচে 'চায়ের কাপে ভোটের ঝড়'।
সিলেটের ছয়টি আসনে মোট ভোটার রয়েছেন ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯২ হাজার ৩৯৫ ও মহিলা ভোটার রয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৯২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। এবারের নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ১৩টি ও ভোট কক্ষ রয়েছে ছয় হাজার ছয়টি।
সিলেট -১ আসনে ৫জন প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের এ কে আবদুল মোমেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল বাছিত, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর ইউসুফ আহমদ, ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক, বাংলাদেশ কংগ্রেস এর সোহেল আহমদ চৌধুরী। এ আসনে ভোটার রয়েছেন ছয় লাখ ৩৪ হাজার ২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার তিন লাখ ৩০ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার রয়েছেন তিন লাখ ৩১ হাজার ৮১ জন।
সিলেট-২ আসনে ৭ জন প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির মো. ইয়াহ্ইয়া চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর মনোয়ার হোসাইন, তৃণমূল বিএনপির মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ কংগ্রেস এর মো. জহির, গণফোরামের মোকাব্বির খান, স্বতন্ত্র মুহিবুর রহমান। এ আসনে ভোটার রয়েছেন তিন লাখ ৪৪ হাজার ৭২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৬ হাজার ১৪৭ এবং নারী ভোটার এক লাখ ৬৮ হাজার ৫৮২ জন।
সিলেট-৩ আসনে ৭ জন প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর আনোয়ার হোসেন আফরোজ, স্বতন্ত্র ইহতেশামুল হক চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর শেখ জাহেদুর রহমান মাসুম, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, ইসলামী ঐক্যজোটের মইনুল ইসলাম, স্বতন্ত্র মো. ফখরুল ইসলাম। এ আসনে ভোটার আছেন তিন লাখ ৮৬ হাজার ৪১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৬ হাজার ১৪২ জন এবং মহিলা ভোটার এক লাখ ৯০ হাজার ২৬৯ জন। এ আসনে তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন।
সিলেট-৪ আসনে ৩ জন প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ইমরান আহমদ, ইসলামী ঐক্যজোটের নাজিম উদ্দিন, তৃণমূল বিএনপির আবুল হোসেন। এ আসনে ভোটার সংখ্যা চার লাখ ৭৫ হাজার ১২১। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৬ হাজার ১০৭ ও নারী ভোটার দুই লাখ ২৯ হাজার ১৩ জন। এ আসনে তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন। এখানে কোম্পানীগঞ্জের নারী-পুরুষ মিলিয়ে ভোটার রয়েছেন এক লাখ ১৭ হাজার ৭১৮ জন। গোয়াইনঘাটের নারী-পুরুষ মিলিয়ে ভোটার রয়েছেন দুই লাখ ২৫ হাজার ৪৫৫ জন। এ ছাড়া জৈন্তাপুরে মহিলা-পুরুষ মিলিয়ে ভোটার রয়েছেন এক লাখ ৩১ হাজার ৯৪৮ জন।
সিলেট-৫ আসনে ৭ জন প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মাসুক উদ্দিন আহমদ, স্বতন্ত্র মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী, স্বতন্ত্র আহমদ আল কবির, তৃণমূল বিএনপির কুতুব উদ্দীন আহমদ শিকদার, জাতীয় পার্টির শাব্বীর আহমদ, বাংলাদেশ কংগ্রেসের বদরুল আলম, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এর খায়রুল ইসলাম। এ আসনে ভোটার রয়েছেন চার লাখ ২২ হাজার ৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৬ হাজার ৫৭ এবং নারী ভোটার এক লাখ ৯৬ হাজার ৬৪২ জন। এখানে কানাইঘাটের নারী-পুরুষ মিলিয়ে ভোটার রয়েছেন দুই লাখ ১৪ হাজার ২৯৫ জন। জকিগঞ্জের নারী-পুরুষ মিলিয়ে ভোটার রয়েছেন ৯৬ হাজার ৬৬৩ জন।
সিলেট-৬ আসনে ৬ জন প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ, জাতীয় পার্টির সেলিম উদ্দিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আতাউর রহমান, স্বতন্ত্র সরওয়ার হোসেন, তৃণমূল বিএনপির শমসের মুবিন চৌধুরী, ইসলামী ঐক্যজোটের সাদিকুর রহমান। এ আসনে ভোটার রয়েছেন চার লাখ ৭২ হাজার ৭৪৯ জন। এর মধ্যে বিয়ানীবাজার পুরুষ ভোটার এক লাখ ২৫ হাজার ৮৩ ও নারী ভোটার এক লাখ ৩৪ হাজার ৫৫ জন। সবমিলিয়ে বিয়ানীবাজারে নারী-পুরুষ ভোটার রয়েছেন দুই লাখ ৬০ হাজার ৩৮ জন। এ ছাড়া গোলাপগঞ্জে পুরুষ ভোটার রয়েছেন এক লাখ ৩৪ হাজার ৯২৬ ও নারী ভোটার রয়েছেন এক লাখ ৩১ হাজার ৭৮৪ জন। এখানে নারী-পুরুষ মিলিয়ে ভোটার রয়েছেন দুই লাখ ৬৬ হাজার ৭১১ জন।
আজকের সিলেট/জেএস/এসটি
জনি কান্ত শর্মা 








