মুশফিকুল ফজল আনসারীর পিতার ইন্তেকাল
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩২ AM

মুশফিকুল ফজল আনসারীর পিতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৫/২০২৫ ১০:৫৩:৪৩ AM

মুশফিকুল ফজল আনসারীর পিতার ইন্তেকাল


মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতা আলহাজ্ব আব্দুল মোছাউয়ীর আনসারী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্রের, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহষ্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎনাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, মরহুম আব্দুল মোছাউয়ীর আনসারী বাল্যকালে সৌদি আরবে প্রাইমারি শিক্ষা সম্পন্ন করে পরবর্তীতে বোম্বেতে উচ্চ শিক্ষা অর্জন করেন। বাল‍্যকালে একটি বড় সময়ে এতদঞ্চলের ইসলামীক স্কলার ও পীর এ কামেল পিতা ফজল আনসারীর সাথে সৌদি আরবে অবস্থান করেন। কর্মজীবনে তিনি দেশি-বিদেশি সংস্থাসহ সৌদি হজ মন্ত্রণালয়ের অধীনে সরকারি হজ কার্যক্রমে জীবনের একটি বড় অংশ অতিবাহিত করেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর