আজ সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংক খোলা
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:২৮ AM

আজ সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংক খোলা

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৫ ০৮:৫৯:৫০ AM

আজ সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংক খোলা


আসন্ন ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ঈদের আগে দুই শনিবার সরকারি অফিস খোলা থাকবে। সে অনুযায়ী শনিবার খোলা থাকবে অফিস-আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠান। গত ৬ মে উপদেষ্টা পরিষদের সভায় দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়।

ঈদুল আজহার ছুটি ছিল ৫ থেকে ১০ জুন ছয় দিন। সাপ্তাহিক ছুটির আগে ১১ এবং ১২ জুন ছুটি ঘোষণা করে দুই শনিবার ১৭ ও ২৪ মে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত অফিস খোলা রাখা হবে।

বিনিময়ে ১১ ও ১২ জুন ছুটি এবং পরের দুই দিন সাপ্তাহিক ছুটি মিলে ১০ দিন ছুটি দেওয়া হয়েছে।

ব্যাংক ও প্রাইভেট কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর