প্রবাসীদের হজ্ব যাত্রীদের নিয়ে সিপার এয়ার সার্ভিসের হজ্ব প্রশিক্ষণ সম্পন্ন
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২১ AM

প্রবাসীদের হজ্ব যাত্রীদের নিয়ে সিপার এয়ার সার্ভিসের হজ্ব প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৫/২০২৫ ০৯:৫৯:৫০ AM

প্রবাসীদের হজ্ব যাত্রীদের নিয়ে সিপার এয়ার সার্ভিসের হজ্ব প্রশিক্ষণ সম্পন্ন


এবারই সিলেটে প্রথমবারের মতো প্রবাসী হজ্ব যাত্রীদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা করেছে সিলেটের স্বনামধন্য ট্রাভেল এজেন্সী সিপার এয়ার সার্ভিস। ২০২৫ সালের হজ্ব যাত্রীদের এটি তাদের দ্বিতীয় প্রশিক্ষণ। এর আগে স্থানীয় হজ্ব যাত্রীদের জন্যও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে প্রতিষ্ঠানটি।

শুক্রবার রাতে নগরীর মিরবক্সটুলা এলাকায় একটি হোটেলে সিপার এয়ার সার্ভিসের হজ্ব যাত্রীদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

হজ্বের হুকুম-আহকাম নিয়ে যাত্রীদেরকে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকাস্থ সৌদি ধর্ম দূতাবাসের দ্বায়ী ও হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।

হজ্ব যাত্রীদের বিভিন্ন দিন নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিপার এয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার সিপার আহমদ ও পরিচালক খন্দকার ইসরার আহমদ রকি।

সমাপনী বক্তব্যে সিপার এয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার সিপার আহমদ বলেন, অন্যান্য বছরের তুলনা এবার সিলেট থেকে প্রবাসী হজ্ব যাত্রীদের সংখ্যা বেড়েছে। এবারে লর হজ্বে সিলেট থেকে প্রায় দুই হাজার সাত শত হজ্ব যাত্রীদের মধ্যে দেড় হাজারের উপরে প্রবাসী বাংলাদেশী রয়েছেন। আমরা আশা করছি আগামীতে এর সংখ্যা আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।

সিপার এয়ার সার্ভিসের পরিচালক খন্দকার ইসরার আহমদ রকি বলেন, আমাদের প্রবাসীদের বেশীরভাগই ইংল্যান্ড, অ্যামেরিকা ও ইউরোপের বসবাস করেন। সেখান থেকে হজ্ব পালনের জন্য কোটা একটি বড় বাঁধা। অনেক সময় দেখা যায় হজ্বের জন্য নিবন্ধন করার পর লটারি থেকে বাদ পড়ে যান। অন্যদিকে বাংলাদেশের হজ্ব কোটা অপূর্ণ থাকে। যেকারনে তারা নিজ জন্মভূমি থেকে হজ্বে গমন করাকেই বেছে নিচ্ছেন। ভবিষ্যতে আরো বেশী সংখ্যক প্রবাসীরা বাংলাদেশ এসে এখান থেকে হজ্বে যাবেন বলে আমরা আশা করছি।

উল্লেখ্য, সিপার এয়ার সার্ভিস ২০২৫ সালের আসন্ন হজ্বে এক'শ জন বাংলাদেশী ও বিদেশে বসবাসরত বাংলাদেশী বংশদূত হজ্ব যাত্রীকে সেবা দিচ্ছে। 

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর