অফিস-আদালত-ব্যাংক-বিমা ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা আজ
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০৩ PM

অফিস-আদালত-ব্যাংক-বিমা ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা আজ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ০৯:২৯:৪৫ AM

অফিস-আদালত-ব্যাংক-বিমা ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা আজ


আসন্ন ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ঈদের আগে দুই শনিবার সরকারি অফিস-আদালত-শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

সে অনুযায়ী আজ দ্বিতীয় শনিবার খোলা থাকবে অফিস-আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠান।  

গত ৬ মে উপদেষ্টা পরিষদের সভায় দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়।  

ঈদুল আজহার ছুটি ছিল ৫ থেকে ১০ জুন টানা ছয় দিন। সাপ্তাহিক ছুটির আগে ১১ এবং ১২ জুন ছুটি ঘোষণা করে দুই শনিবার ১৭ ও ২৪ মে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত অফিস খোলা রাখা হবে। বিনিময়ে ১১ ও ১২ জুন ছুটি এবং পরের দুই দিন সাপ্তাহিক ছুটি মিলে ১০ দিন ছুটি দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংক ও প্রাইভেট কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে শনিবার। 

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর