সিসিক'র সেই ফাহিমা গ্রেফতার
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩২ AM

সিসিক'র সেই ফাহিমা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ০২:০১:৫৭ AM

সিসিক'র সেই ফাহিমা গ্রেফতার


নারী কর্মচারী বলে কথা। রূপ যৌলুসের কারণে তার সবকিছুই দেখা হতে ক্ষমা সুন্দর দৃষ্টিতপ। তাই আত্মসাত করেতেন  কাড়ি কাড়ি টাকা। অবশেষে বন্দী হয়েছেন বেরসিক পুলিশের খাচায়। আর তিনি হচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নারী কর্মচারী ফাহিমা আক্তার।

সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রোব্ববার রাতে টাকা আত্মসাৎ মামলায় মহানগরের দরগাহ গেইট এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, ফাহিমা আক্তার সিলেট সিটি কর্পোরেশনের  (সিসিক) স্বাস্থ্য বিভাগের অফিস সহায়ক (টিকা দানকারী) ছিলেন। সেই সুযোগে স্বাস্থ্য বিভাগে নামে আত্মসাত করেছেন লাখ লাখ টাকা। পরে তার বিরুদ্ধে মামলা হলে তিনি ছিলেন পলাতক। তাই তাকে গ্রেফতার করে পুলিশ।

অনুসন্ধানে জানা গেছে ফাহিমা এ পর্যন্ত তিনটি বিয়ে করেছেন। দুই স্বামীকে ছেড়ে সম্প্রতি নগরের দক্ষিণ সূরমার কদমতলি এলাকার এক আমেরিকা প্রবাসীকে  বিয়ে করেন। ফাহিমা আক্তারের বাবার বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। 

কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/স্টাফ/এন.ই

সিলেটজুড়ে


মহানগর