সিলেটে মৌসুমি তাপপ্রবাহে সর্বোচ্চ রেকর্ড
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২০ AM

সিলেটে মৌসুমি তাপপ্রবাহে সর্বোচ্চ রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ০৫:৫০:৪৪ AM

সিলেটে মৌসুমি তাপপ্রবাহে সর্বোচ্চ রেকর্ড


সিলেটে হঠাৎ করে বেড়ে যাওয়া তাপমাত্রায় জনজীবনে দেখা দিয়েছে চরম ভোগান্তি। মঙ্গলবার সিলেটের উপর দিয়ে বয়ে গেছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। এদিন বিকেল ৪টা পর্যন্ত রেকর্ড করা হয় চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা- ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, এই তাপমাত্রা এ বছরের মধ্যে সর্বোচ্চ, যা আগের দিনের ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে গেছে।

তীব্র সূর্যতাপ ও রোদের প্রখরতায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে রাস্তায় চলাচলকারী পথচারী ও দিনমজুররা। দিনের বেশিরভাগ সময় তারা কাজের প্রয়োজনে বাইরে থাকায় প্রখর গরমে পড়েছেন দুর্ভোগে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ফলে স্থানীয়দের পর্যাপ্ত পানি পান, সূর্যের সরাসরি প্রভাব থেকে সুরক্ষা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর