কাজির বাজারে ক্রেতার অপেক্ষায় ব্যবসায়ীরা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:২৮ AM

কাজির বাজারে ক্রেতার অপেক্ষায় ব্যবসায়ীরা

মো: ফারুক মিয়া

প্রকাশিত: ০৪/০৬/২০২৫ ১০:১৯:১৯ AM

কাজির বাজারে ক্রেতার অপেক্ষায় ব্যবসায়ীরা


সিলেট নগরীর সর্ববৃহৎ ঐতিহ্য বাহী গরুর হাট সিলেটের কাজির বাজার। ইতিমধ্যে কাজির বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু নিয়ে আসতে শুরু করেছেন বিক্রেতারা। দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে কোরবানির পশু নিয়ে আসছেন বিক্রেতারা। স্থানীয় কিছু লোকজনও হাটে এসেছেন গরু দেখতে। এরমধ্যে দুয়েকটা গরু বিক্রিও হয়েছে। আনুষ্ঠানিকভাবে ঈদের তিন দিন আগে থেকে কাজির বাজার পশুর হাটে বিক্রি শুরু হওয়ার কথা। এরইমধ্যে হাটে ক্রেতারাও ঢুঁ মারতে শুরু করেছেন। 

রাজশাহী থেকে ২০টি গরু নিয়ে এসেছেন এক খামারি। আজকের সিলেটকে তিনি বলেন, গত বছর এই হাটেই এসেছিলেন। গত বছর তিনি মোটামুটি লাভবান হয়েছিলেন তবে এবার আশা করছেন আরও বেশি লাভবান হওয়ার। যদি ভারতীয় পাচার করা গরু না আসে তাহলে লাভবান হবে বলে আশাবাদী। 

আরেকজন গরু বিক্রেতার সাথে কথা বললে তিনি জানান, আমরা গরু কিনে এক মাস বাসায় লালন পালন করি  এরপর হাটে নিয়ে আসি । এইবারও এক গাড়ি গরু নিয়া আসছি। এখনও কাস্টমার তেমন আসতেছে না। তবে সিলেটের বাজার ভিন্ন রকম এখানে ক্রেতা আসে দুই দিন বা একদিন আগে। তবে এখনো ক্রেতারা আসছেন দেখছেন যাচাই বাঁচাই করছেন তবে বেচাকেনা শুরু হয় নি।

গরু কিনতে আসা ক্রেতার সাথে কথা বলে জানা যায়, আগ্রহের জায়গা থেকে হাটে এসেছেন গরু দেখতে এবং বাজারের দামের বর্তমান পরিস্থিতি দেখতে। পরিবেশ ভালো, ভালো গরু ওঠতেছে কাজির বাজারে তবে জায়গা না থাকায় এখন গরু কিনছেন না তবে আগের দিন কিনবেন বলে জানান আর যদি কোন খামারের গরু পান তাহলে কিনে খামারে রাখবেন এবং আগের দিন নিয়ে যাবেন।

আরেকজন ক্রেতা বলেন, গরু কেমন কিনবেন সেটা নির্ভর করে আপনার কেনাকাটা করার ক্ষমতার ওপর। ঘুরেফিরে দেখে আপনার আইডিয়ার ওপর গরু কিনতে হবে। এখন পর্যন্ত বাজার ভালোই আছে। দাম খুব বেশি মনে হচ্ছে না।” তবে আরও তিন চারদিন বাকি আছে দেখা যাক কি হয়। আর আমরা যারা শহরে বসবাস করি আগের দিন কিনা ভালো আমাদের জন্য যেহেতু গরু কিনে রাখার জায়গা নেই। 

এবার ব্যবসায়ীরা মনে করছেন তারা অন্যান্য বছরের তুলনায় লাভবান হবেন বেশি। ভারতীয় চোরাই গরু যদি না আসে। আর ক্রেতারা বলছেন এখনো পর্যন্ত তাদের ক্রয়ক্ষমতার ভিতরে রয়েছে দাম। তবে যেহেতু আরও তিন দিন বাকী এজন্য বাজার ঘুরে দেখছেন। কাজির বাজার হাটে গরু রয়েছে ক্রেতাদের চাহিদা মতো। ছোট, বড়, মাঝারি ধরনের গরু রয়েছে। তবে ছোট ও মাঝারি ধরনের গরুর উপর চাহিদা বেশি রয়েছে ক্রেতাদের।

আজকের সিলেট/এফএম/এসটি

সিলেটজুড়ে


মহানগর