এ যেন এক অচেনা নগরী!
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:০১ AM

এ যেন এক অচেনা নগরী!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭/০৬/২০২৫ ০৩:০৩:৫৩ AM

এ যেন এক অচেনা নগরী!


ঈদের ছুটিতে ফাঁকা হয়ে পড়েছে আধ্যাত্মিক রাজধানী সিলেট।ব্যস্ত সড়কগুলোতে যানবাহনের চাপ কম, নেই সেই চিরচেনা কোলাহল। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই শহর ছেড়ে চলে গেছেন গ্রামে। ফলে ঈদের দিনে মহানগরজুড়ে দেখা গেছে এক প্রকার নিরবতা। এ যেন এক অচেনা নগরী।

ঈদের নামাজের পর থেকেই নগরীর ক্বিন ব্রিজ, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, সুবিদবাজারসহ প্রধান সড়কগুলো ছিল প্রায় ফাঁকা। যেখানে প্রতিদিনই যানজটে নাকাল হন নগরবাসী, সেখানে ঈদের দিনে ছিল মুক্ত হাওয়া। নগরবাসীর কেউ কেউ এই নিরবতা উপভোগ করছেন। 

তবে ঈদের দিনেও সিলেট মহানগরীর কিছু স্থানে ছিল ভিন্ন চিত্র। বিশেষ করে ঈদের নামাজ শেষে ঈদগাহ ময়দান, হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণ এবং চা বাগান সংলগ্ন এলাকায় কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে।

নগরীর একাধিক দোকানপাট, শপিং মল ও অফিস-আদালত ছিল বন্ধ। শুধুমাত্র কিছুকিছু খাবারের দোকান ও ফাস্টফুড আউটলেট খোলা ছিল, তাও সীমিত পরিসরে।

মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে ছিল পুলিশের টহল ও চেকপোস্ট।

সাধারণত, ঈদের কাটাতে আগের দিন অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তাই ঈদের দিন সিলেট শহর একপ্রকার ফাঁকা হয়ে পড়ে। এই চিত্র এখনও অব্যাহত রয়েছে এবং ছুটির বাকি দিনগুলোতেও এমন পরিস্থিতি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর