বিশেষ অভিযান পরিচালনার সময় সিলেট মেট্টোপলিটন পুলিশের এক উপ পুলিশ কমিশনার সহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- এসএমপির উপ কমিশনার (উত্তর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওসার দস্তগীর, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার জহুরুল ইসলাম, সিলেট এয়ারপোর্ট থানার ওসি এস এম নুনু মিয়া, এএসআই রেজাউল করিম ও গাড়িচালক নায়েক হাবিবুর রহমান।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় বাসচালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।
এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জুবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উপ পুলিশ কমিনারের অবস্থা গুরুতর। এয়ারপোর্ট থানার ওসির অপারেশন চলছে। গাড়িটি জব্দ করে চালককে আটক করা হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








