ইসরায়েলের হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড প্রধান নিহত
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ PM

ইসরায়েলের হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৫ ০৯:১১:১৭ AM

ইসরায়েলের হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড প্রধান নিহত


ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলায় দেশটির অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। এছাড়া রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরেও হামলা চালিয়েছে ইসরায়েল।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে  সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন বলছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার-ইন-চিফ জেনারেল হোসেইন সালামি ইসরায়েলের রাতভর চালানো বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে একাধিক ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

শুক্রবার সকালে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও সংবাদ সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, রাজধানী তেহরানে আইআরজিসি-এর সদর দপ্তরে হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন।

হোসেইন সালামি ২০১৯ সাল থেকে বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ইরানের পরমাণু ও সামরিক কৌশল নির্ধারণে ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি।

তার নেতৃত্বেই ইরান আঞ্চলিক প্রভাব বিস্তারে একাধিক সামরিক কার্যক্রম চালিয়ে এসেছে, বিশেষত ইরাক, সিরিয়া ও লেবাননে।

আজকের সিলেট/বিএন/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর