সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলাধীন বিভিন্ন এলাকায় পৃথক ৩ টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৮ টা থেকে ৯ টায় মধ্যে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, জৈন্তাপুর উপজেলার বাঘের সড়ক চিনি বোঝাই ডিআই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে প্রবেশ করে, এতে দুই জন আহত হন। গ্ররুতর আহতরা হলেন গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাও নয়ামাটি গ্রামের মৃত মাসুক উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩০) এবং একই ইউনিয়নের লামাকুটা পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আলী আমজাদ (৩২)।
অপরদিকে উপজেলার চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ড সম্মুখে দাড়িয়ে থাকা ডিআই পিক-আপের সাথে সিলেট গামী মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনা স্থলে দুই ভাই বোন আহত হন। আহতরা হলেন উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় গ্রামের আজির উদ্দিনের ছেলে মারুফ আহমেদ (২২) তাসনিমা বেগম (২৩)।
জৈন্তিয়া গেইট ঘাটেরচটি আইসক্রিম ফ্যাক্টরি সামনে সিলেট গামী মোটরসাইকেল এক পথচারী কে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জন গুরুত্ব আহত হন। আহতরা হলেন চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের আব্দুল মালিক (৬০) মোটরসাইকেল আরোহী আরমান আহমদ (২৩) ইউসুফ আহমেদ (২২)। আহতরা সবাই সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজকের সিলেট /স্টাফ/বার্তা/ কে.আর
জৈন্তাপুর প্রতিনিধি 








