হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৬ PM

হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ০৮:৪৮:৫৭ AM

হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ


ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন ইরানে ইসরায়েলের সংঘাতে আরও গভীরভাবে জড়ানোর কথা বিবেচনা করছে, ঠিক তখন হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে না জড়ানোর আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।

তারা ইরানে ইসরায়েলের বোমা হামলার প্রতিবাদ করছেন, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূমিকারও বিরোধিতা করছেন, বিশেষত ইসরায়েলকে দেওয়া বিপুল পরিমাণ সামরিক অর্থায়নের মাধ্যমে।

বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন, যেন তিনি সরাসরি এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সামরিক অংশগ্রহণে না নিয়ে যান।

মধ্যপ্রাচ্যে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে।

বিক্ষোভকারীরা চান, এসব রণতরী যেন শুধু প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, আক্রমণাত্মক উদ্দেশ্যে নয়।

আজকের সিলেট/বিএন/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর