সময় মাত্র দুই সপ্তাহ!
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১২ PM

সময় মাত্র দুই সপ্তাহ!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৫ ০৯:২৬:৩০ AM

সময় মাত্র দুই সপ্তাহ!


ইরান–ইসরায়েলের সংঘাত নিয়ে আগামী দুই সপ্তাহে কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে বলে সতর্ক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তিনি বলেছেন, এই আঞ্চলিক সংঘাত থামাতে হবে।

এক বিবৃতিতে এ কথা বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী । শুক্রবার (২০ জুন) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনার জন্য জেনেভা যাচ্ছেন ল্যামি। এর আগে তিনি ইসরায়েল–ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিবৃতিটি দেন।

এর আগে গতকাল রাতে হোয়াইট হাউস জানায়, ইরানের বিষয়ে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট।এটাকেই হয়তো সুযোগ বলছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

ল্যামি বলেন, ‘আমরা চাই না ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করুক। আগামী দুই সপ্তাহের মধ্যে (সংঘাতের) কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়েছে।’

মধ্যপ্রাচ্যের ভয়াবহতা শেষ হওয়ার সময় এখনই উল্লেখ করে ল্যামি বলেন, এই আঞ্চলিক সংঘাত থামাতে হবে। এটি কারও উপকারে আসবে না।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ইরান–ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করেন ল্যামি।

ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হামলা শুরুর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও গতকাল রাতে হোয়াইট হাউস জানিায়, ইরানের বিষয়ে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট।

আজকের সিলেট/ডিটি/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর