সোনারগাঁও থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৫ PM

সোনারগাঁও থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০২/২০২৪ ০৬:৫৭:২১ AM

সোনারগাঁও থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধিন  সোনারগাঁও আবাসিক এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে নিহত যুবকের নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে দক্ষিণ সুরমার  মোগলাবাজার থানার সোনারগাঁও আবাসিক এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার হওয়া লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মোগলাবাজার থানার ওসি মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর