সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীন আইনজীবী এডভোকেট আব্দুল গফফার আর আর নেই। ইন্নালিল্লাহ ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বেলা দেড়টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম আব্দুল গাফ্ফার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবেও দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, এডভোকেট আব্দুল গফফার গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের শ্বশুর।
আজকের সিলেটএসটি
নিজস্ব প্রতিবেদক 








