বিএনপি নেতা এডভোকেট আব্দুল গফফারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫১ PM

বিএনপি নেতা এডভোকেট আব্দুল গফফারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২/০৬/২০২৫ ০৩:৫৫:১১ PM

বিএনপি নেতা এডভোকেট আব্দুল গফফারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ


সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীন আইনজীবী এডভোকেট আব্দুল গফফার আর আর নেই। ইন্নালিল্লাহ ওয়াইন্নাইলাইহি রাজিউন।

এদিকে, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীন আইনজীবী এডভোকেট আব্দুল গফফারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক  মিফতাহ্ সিদ্দিকী।

তিনি এক শোকবার্তায় বলেন, মরহুম এডভোকেট আব্দুল গফফার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন নিবেদিত প্রাণ ও বিপ্লবী সৈনিক ছিলেন। তিনি দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কোন দিনও পুরন হওয়ার নয়।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আজকে সিলেট/ডি/এপি/বিজ্ঞপ্তি

সিলেটজুড়ে


মহানগর