বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে তাকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নেওয়া হয়।
এদিন মামলায় সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করবে প্রসিকিউশন। এর আগে গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল-১ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় চলমান তদন্তে সাইফুর রহমানের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। মামলাটির তদন্ত এখনো চলমান রয়েছে। জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী। তিনি সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আজকের সিলেট/ জেকেএস
আজকের সিলেট ডেস্ক 








