সিউক চেয়ারম্যানের অভিনন্দন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৪ AM

সিউক চেয়ারম্যানের অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১২/০৮/২০২৬ ০২:৫৫:১৪ PM

সিউক চেয়ারম্যানের অভিনন্দন


সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) পরিচালনা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় সিউক চেয়ারম্যান বলেন, সুরমা তীরের প্রাচীন নগরী সিলেটের দীর্ঘদিনের প্রত্যাশিত পরিচ্ছন্ন ও আধুনিক পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সিলেট ওয়াসা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্বের মাধ্যমে মিফতাহ সিদ্দিকী সিলেট ওয়াসাকে একটি গতিশীল, জনবান্ধব ও কার্যকর সংস্থায় রূপান্তর করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বার্তায় কয়েস লোদী আরও উল্লেখ করেন, সিলেটের পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে সিউক এবং সিলেট ওয়াসা সমন্বিতভাবে কাজ করে যাবে। নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং জলাবদ্ধতা দূরীকরণে উভয় সংস্থা যৌথ প্রচেষ্টায় এগিয়ে যাবে বলে তিনি দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।

তিনি সিলেট ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যানের সর্বাঙ্গীন সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আজকের সিলেট/এপি/বিজ্ঞপ্তি

সিলেটজুড়ে


মহানগর