সিলেট চেম্বারের নির্বাচন ও আপীল বোর্ড গঠন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২৮ AM

সিলেট চেম্বারের নির্বাচন ও আপীল বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৬/২০২৫ ১১:১৮:৫১ AM

সিলেট চেম্বারের নির্বাচন ও আপীল বোর্ড গঠন


সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচন পরিচালনার লক্ষে নির্বাচন বোর্ড ও আপীল বোর্ড গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও চেম্বার অব কমার্স এন্ড  ইন্ডাস্ট্রির প্রশাসক ফারজানা আক্তার মিতা বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি ১৬ জুন একটি পত্র বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক বরাবর প্রেরণ করেন। 

পত্রে উল্লেখ করা হয়- জেলা প্রশাসক সিলেটের ব্যবসা ও বাণিজ্য শাখার ১২ জুন ২০২৫ তারিখের স্মারক নম্বর ০৫.৪৬,৯১০০,০০০,০২০,৯৯,০০০৪,২১.১৬৭ নম্বর স্মারক এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের গোপনীয় শাখার ২১ মে, ২০২৫ তারিখের স্মারক নম্বর  ০৫.৪৬,৯১০০,০০১.০৫.০০১.২৫.২০২ সূত্রোক্ত স্মারকদ্বয়ের পরিপ্রেক্ষিতে বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এর বিধি-২০ মোতাবেক সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপীল বোর্ড গঠন করা হয়।

নির্বাচন আপীল বোর্ডের জন্য স্থানীয় সরকার, সিলেট জেলার উপপরিচালক সুবর্ণা সরকার ও জেলা প্রশাসকের কার্যালয় সিলেটের দুই সহকারী কমিশনার অর্থিতা হাওলাদার এবং মো. পারভেজের সমন্বয়ে নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়।

এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নূরের জামান চৌধুরী এবং জেলা প্রশাসক কার্যালয়ের দুই সহকারী কমিশনার ফারহানা ফেরদৌস শিউলি ও তানভীর হোসাইন সজীবের সমন্বয়ে নির্বাচন বোর্ড গঠন করা হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর