সিলেটে আরও একজনের করোনা সনাক্ত, মোট সনাক্ত ১৫
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২৮ AM

সিলেটে আরও একজনের করোনা সনাক্ত, মোট সনাক্ত ১৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৬/২০২৫ ০৫:২০:৫১ PM

সিলেটে আরও একজনের করোনা সনাক্ত, মোট সনাক্ত ১৫


সিলেটে আরও একজনের শরীরে করোনা সনাক্ত উপস্থিতি পাওয়া গেছে। মোট ২৬ জনকে পরীক্ষা করে তাকে সনাক্ত করা হয়। তিনিসহ বর্তমানে সিলেট বিভাগে করোনা সনাক্ত রোগীর সংখ্যা ১৫ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮জন।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিলেটে মঙ্গলবার এ পর্যন্ত মোট ১৪১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৫ জন কোভিড চিকিৎসার জন্য বিশেষায়ীত হাসপাতাল শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া নর্থইস্ট, আলহারামাইন ও রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১জন করে করোনা আক্রান্ত ভর্তি রয়েছেন।

অন্যদের মধ্যে ৫জন নিজ দায়িত্বে বাড়িতে চিকিৎসাধীন। অপর দু’জন শহিদ শামসুদ্দিন হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন। তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আজকে সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর