গাজায় ত্রাণ নিতে গিয়ে এক মাসে নিহত ৫৪৯
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৪ PM

গাজায় ত্রাণ নিতে গিয়ে এক মাসে নিহত ৫৪৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৫ ১০:১৯:১০ AM

গাজায় ত্রাণ নিতে গিয়ে এক মাসে নিহত ৫৪৯


গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন। গাজার বিভিন্ন হাসপাতালের সূত্র আল জাজিরাকে এই তথ্য জানিয়েছে।

গাজার সরকার পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে, গত চার সপ্তাহে ত্রাণ নিতে গিয়েই অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনপুষ্ট গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণকেন্দ্রের আশপাশে হামলায় আহত হয়েছেন আরও চার হাজার ৬৬ জন।

এদিকে গাজার হাসপাতাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলের সর্বশেষ হামলায় উপত্যকায় নিহত বেড়ে ৭২ জনে পৌঁছেছে। তাদের বেশ কয়েকজন ত্রাণ-সহায়তার জন্য অপেক্ষা করছিলেন।

এদিকে আল জাজিরার আরবি বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য নির্মিত একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালায়। এতে অন্তত দুইজন নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত ৫৬ হাজার ২৫৯ জন নিহত এবং এক লাখ ৩২ হাজার ৪৫৮ জন আহত হয়েছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর