সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির রথযাত্রা উৎসব শুরু
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৩ AM

সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির রথযাত্রা উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৬/২০২৫ ১০:০৬:১১ PM

সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির রথযাত্রা উৎসব শুরু


সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী-শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় রথযাত্রা টানার মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। আগামী ৫ই জুলাই উল্টো রথযাত্রা উৎসব শেষ হবে।

সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শুক্রবার বিকেলে রিকাবীবাজারে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব।

সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে রথযাত্রা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার উদ্বোধন করেন সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার মূল অনুষ্ঠানমালা। এর মধ্য রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভগবত ও গীতা পাঠ।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সিলেট দেবালয় রথযাত্রা উৎযাপন কমিটির সভাপতি এল. প্রশান্ত সিংহ ও সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সহ-সভাপতি উত্তম সিংহ রতন, সহ-সভাপতি নামব্রম রতন সিংহ, যুগ্ম সম্পাদক লৈচম্বম মিন্টু সিংহ, কোষাধ্যক্ষ সমেন্দ্র সিংহ, সদস্য এল বাবলু সিংহ, পিযুষ সিংহ, পুরিদাস সিংহ, জেলা বিএনপি উপদেষ্টা আব্দুস শুক্কুর, মহানগর বিএনপি সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সমেন্দ্র সিংহ, মিন্টু সিংহ, পুরীদাস সিংহ, নিরোলা মুখার্জী প্রমুখ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর