আকাশপথ চালু করেছে ইরান
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪০ AM

আকাশপথ চালু করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ০৯:৩৩:০১ AM

আকাশপথ চালু করেছে ইরান


আন্তর্জাতিক ট্রানজিট ফ্লাইটের জন্য নিজেদের কেন্দ্রীয় ও পশ্চিমাঞ্চলীয় আকাশপথ খুলে দিয়েছে ইরান। দেশটির সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের কো-অর্ডিনেশন কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ও সুরক্ষার পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পূর্বাঞ্চলীয় আকাশপথ ইতোমধ্যেই অভ্যন্তরীণ, আন্তর্জাতিক ও ট্রানজিট ফ্লাইটের জন্য উন্মুক্ত ছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ফ্লাইটগুলো এখন ইরানের আরও বড় আকাশসীমা ব্যবহার করতে পারবে, যা বৈশ্বিক আকাশপথে একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ ইরানের আকাশসীমা হয়ে ট্রানজিট ফ্লাইট পরিচালনাকে আরও সহজ করবে এবং মধ্যপ্রাচ্যের আকাশপথে চাপ কমাবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর