মধ্যনগরে ৯০০ কেজি চিনিসহ আটক ৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫৭ PM

মধ্যনগরে ৯০০ কেজি চিনিসহ আটক ৪

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০২/২০২৪ ০৪:৩৭:১৩ PM

মধ্যনগরে ৯০০ কেজি চিনিসহ আটক ৪


সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ৯০০ কেজি  ভারতীয় চিনি সহ চার ব্যক্তিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। এসময় চারটি ইজিবাইক জব্দ করা হয়। প্রতিটি ইজি বাইকের মূল্য তিন লক্ষ বিশ হাজার টাকা প্রায়।

বৃহষ্পতিবার মধ্যরাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মধ্যনগর থানাধীন ২নং বংশীকুন্ডার গড়াকাটার কাঁচা রাস্তায় ধৃত আসামি কালাঘর গ্রামের আব্দুল গফুরের ছেলে মোঃ আলী আমজাদ(২০), হোসেনপুর গ্রামের শামসুদ্দিন এর ছেলে আবু সাঈদ(১৯), ফকিরা বাজার পাড়া গ্রামের বাবুল সরকারের ছেলে সুকান্ত সরকার(২২), ঠাকুরাকুনা গ্রামের আব্দুসামাদের ছেলে  মোখলেছ মিয়া (৪২)।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এম ইমরান হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা এনে আমরা রুজি করে আদালতে প্রেরণ করা হয়েছে মামলা নং৪/২/২০২৪।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর