সিলেটে শনিবার থেকে পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৫৪ AM

৫ জুলাই থেকে সর্বাত্মক কর্মসূচির ঘোষণা

সিলেটে শনিবার থেকে পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৭/২০২৫ ০৩:৩৫:০৮ PM

সিলেটে শনিবার থেকে পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি


পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটে আন্দোলন আরও জোরদার করেছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনটি সরকারকে ৪ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়ে হুঁশিয়ার করেছে-সময়সীমার মধ্যে সাড়া না মিললে ৫ জুলাই (শনিবার) থেকে সিলেট জেলায় শুরু হবে সর্বাত্মক পরিবহন ধর্মঘট।

বুধবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে সিলেটের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সংহতি প্রকাশ করে আন্দোলনকারীদের পাশে থাকার অঙ্গীকার করেন।

তিনি বলেন, শ্রমিক-মালিকদের দাবিগুলো একেবারেই ন্যায্য ও যৌক্তিক। সরকার যদি দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত না নেয়, তাহলে সিলেটের অর্থনীতি থমকে যাবে। 

আন্দোলনকারীদের ৫ দফা দাবিগুলো হচ্ছে- বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংসের অভিযান বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটকের অবসান, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করা এবং সিলেটের জেলা প্রশাসকের অপসারণ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রশাসন একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং “জিরো টলারেন্স” নীতির নামে চালানো অভিযান শ্রমিক ও মালিকদের বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। তারা বলেন, এসব অনিয়ম বন্ধ না হলে পরিবহন ধর্মঘট অনির্দিষ্টকালের জন্যও ডাকা হতে পারে-এর দায় সরকারকে নিতে হবে।

বিক্ষোভে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন এবং আন্দোলনের প্রতি সমর্থন জানান।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর