মির্জা ফখরুলসহ সিলেটে আসছেন সোমবার
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৩ PM

মির্জা ফখরুলসহ সিলেটে আসছেন সোমবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৭/২০২৫ ১১:১৮:৫১ AM

মির্জা ফখরুলসহ সিলেটে আসছেন সোমবার


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পুণ্যভূমি সিলেটে দোয়া মাহফিলে যোগদান করতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষস্থানীয় বেশ কয়েক জন নেতা সোমবার সিলেটে আসছেন। 

জানা গেছে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রণে দলের শীর্ষস্থানীয় নেতারা সিলেটে আসছেন। বিএনপির মহাসচিব ছাড়াও আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলের পর জনসভাও রয়েছে। আমি বিএনপির মহাসচিবসহ দলের শীর্ষনেতাদের আমন্ত্রণ জানিয়েছি। তারা সম্মতি দিয়েছেন।’ 

তিনি বলেন, ‘সিলেট হচ্ছে ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি। সিলেট ও সিলেটের মানুষের প্রতি বেগম জিয়ার অন্যরকম টান ও শ্রদ্ধা রয়েছে। সেই টান থেকে তিনি আমাকে বলেছেন লন্ডনে না গিয়ে দেশে থেকে মানুষের সেবা করতে। মানুষের সেবার জন্য দেশে রয়েছি। 

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার আমলে তাদের যন্ত্রণায় প্রবাসীরা দেশে আসতে পারেননি। এমনকি আমি আমার মায়ের লাশ নিয়ে দেশে আসতে পারিনি। স্বৈরাচারের পতন হওয়ায় প্রবাসীরা এখন স্বস্তির সঙ্গে দেশে আসছেন।’ দলের শীর্ষ নেতাদের সিলেট আগমন উপলক্ষে দলের সব পর্যায়ে নতুন করে আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এরইমধ্যে শীর্ষ নেতাদের স্বাগত জানাতে চলছে প্রস্তুতি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর